নীলফামারীর জলঢাকায় রেলপথ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় রেলপথ চাই কমিটি। সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা শহরের জিরোপয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে রেলপথ চাই কমিটির আহ্বায়ক আব্দুল গফ্ফার সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তারা বলেন, চিলাহাটী-জলঢাকা-লালমনিরহাট পর্যন্ত রেলপথ স্থাপনের জন্য সরকারিভাবে জমি অধিগ্রণ করা থাকলেও কোন সরকারই রেলপথ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেনি। এতে জলঢাকাবাসী রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত রেলপথ স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেল মন্ত্রী মুজিবুল হকের হস্তক্ষেপ কমনা করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সদস্যসচিব অবিনাশ রায়, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি, জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ইলিয়াছ হোসেন বাবলু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সারওয়ার হোসেন সাদের, যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, জাসদ (ইনু) জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, উপজেলা আওয়ামী লীগ নেতা এ. কে আজাদ ও চাঁদমনির প্রতিষ্ঠাতা পিজুরুল আলম দুলাল।
/এনআই/








