নিখোঁজের ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
০১ আগস্ট ২০১৭, ০২:১৯আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০২:২০

নেত্রকোনা নেত্রকোনার নিখোঁজ বালি শ্রমিক বাচ্চু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাচ্চু মিয়া পূর্বধলা উপজেলার কংস নদীর চুরেরভিটা এলাকায় বালিবাহী ট্রলারডুবিতে নিখোঁজ হন। তিনি উপজেলার পূর্ব খলিশাপুর গ্রামের বাসিন্দা। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিরঞ্জন দেব বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে জারিয়া থেকে একটি বালিবোঝাই ট্রলার নিয়ে ১৫ জন বালি শ্রমিক বালিঘাটের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে কংস নদীর চুরেরভিটা কুড়পাড়ের কাছে এলেই স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অন্য শ্রমিকরা তীরে উঠলেও বাচ্চু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি। সোমবার সন্ধায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর বচ্চু মিয়ার লাশ উদ্ধার করে ডুবুরি দল।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিরঞ্জন দেব জানান, ঘটনার পর সোমবার সকাল থেকেই ময়মনসিংহ থেকে ডুবুরি দল এনে নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছিল। অনেক চেষ্টার পর সন্ধ্যার দিকে ট্রলারডুবির জায়গার দুই কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম