রংপুর র্যাব-১৩ গত সাত মাসে ১৪ জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও মাদক ব্যবসায়ীসহ ৬৩৫ জন বিভিন্ন ধরনের অপরাধীকে গ্রেফতার করেছে। এ সময় এক কোটি ৩০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে র্যাব-১৩ রংপুর সদর দফতরে অধিনায়ক এটিএম আতিকুল্ল্যাহ এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
অধিনায়ক জানান, গত জানুয়ারী থেকে জুলাই মাস পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় অভিযান চালিয়ে ১৪ জঙ্গি, ১১ অস্ত্র ব্যবসায়ী, পাঁচ শীর্ষ সন্ত্রাসী, রংপুর ডিসি অফিস থেকে ব্যাকডেটে ৪০০ ভূয়া অস্ত্রের লাইসেন্স প্রদানকারী কর্মচারি সামসুল ইসলাম, ২২৫ জন মাদকব্যবসায়ীসহ ৬৩৫ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে।
এই সময়ে ১২টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি-বারুদ এবং এক কোটি ১৪ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এছাড়াও এ সময়ে জালনোট, জালনোট তৈরির সরঞ্জাম, ভারতীয় চোরাই পণ্যসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়।
/এসএমএ/








