দুর্নীতির অভিযোগে ফেনীর সাবেক নির্বাহী প্রকৌশলী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ০০:৫৯আপডেট : ০২ আগস্ট ২০১৭, ০৩:২২

গ্রেফতার

দুর্নীতির অভিযোগে ফেনীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শাহ আলমকে গ্রেফতার করেছে কুমিল্লার দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ আগস্ট) কুমিল্লার দুদক উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা থেকে শাহ আলমকে গ্রেফতার করা হয়। ৮৩ লাখ ৪২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সাবেক এ প্রকৌশলীকে আসামি করে গত ২৪ জুলাই কুমিল্লার কোতয়ালী মডেল থানায় একটি মামলা হয়। মামলাটি দায়ের করেন কুমিল্লা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ নুরুল হুদা। 

দুদক সূত্রে আরও জানা যায়, বুধবার (৩ আগস্ট) অভিযুক্ত শাহ আলমকে আদালতে হাজির করা হবে। অবসরপ্রাপ্ত এ কর্মকর্তা কুমিল্লা মহানগরীর তোয়া হাউজিং-এ পরিবার নিয়ে বসবাস করেন। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৈতবা গ্রামের শামছুল হকের ছেলে।

/এএইচ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম