রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন হামিদা বেগম (২২) নামের এক অন্তঃসত্ত্বা নারী। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে এ ঘটে। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নিহতের বড় বোন জবেদা বেগম জানান, একই এলাকার দিনমজুর জাহিদ মৃধার স্ত্রী হামিদা। দুপুরে স্বামীর বাড়ির মাল্টিপ্লাগে চার্জার লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামিদা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানিয়েছেন তার বোন।
এএইচ/এমএ/








