বাগেরহাটের সেই শিশু আলিমুনের মাথায় সফল অপারেশন

বাগেরহাট প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ০৪:৫৮আপডেট : ০২ আগস্ট ২০১৭, ০৪:৫৮

শিশু আলিমুন। ফাইল ছবি

কয়েক বছর ধরে জটিল রোগে আক্রান্ত বাগেরহাটের শিশু আলিমুনের (৯) মাথায় সফল অপারেশন হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বিকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে এ অপারেশন হয়। আলিমুন এখন সুস্থ আছে বলে জানিয়েছেন সঙ্গে থাকা স্থানীয় ছাত্রলীগ নেতা মো. জসিম উদ্দিন।

কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের এ ছাত্রলীগের সভাপতি জানান, অপারেশনের পর আলিমুনকে আইসিইউতে রাখা হয়েছে। তবে ডাক্তাররা জানিয়েছেন অপারেশনটি সফল হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও আলিমুনকে দেখতে এসেছিলেন বলে জানিয়েছেন তিনি।

আলিমুনের সঙ্গে থাকার প্রসঙ্গে তিনি জানান, আলিমুন তার নিজ এলাকার হওয়ায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে আলিমুনের চিকিৎসা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। পারিবারিকভাবে চিকিৎসা করানোর সাধ্য না থাকায় ছাত্রলীগের পক্ষ থেকে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। 

এ ব্যাপারে জসিম উদ্দিন বলেন, ‘গত ১৭ জুলাই শিশু আলিমুনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তার চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করেন ডাক্তাররা। চার দিন পর তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে ২০ জুলাই আলিমুনকে ঢাকায় নেওয়া হয়।’  

উল্লেখ্য, বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের মৃত আজাহার শেখের দ্বিতীয় সন্তান আলিমুন। কয়েক বছর আগে তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে অনেকগুলো টিউমার আকৃতির মাংসপিণ্ড দেখা যায়। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করাতে পারেননি শিশুটির মা।  

এএইচ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম