শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

শেরপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ১১:৩১আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১১:৩২

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি শেরপুরে ট্রাকের ধাক্কায় আলমাস উদ্দিন নামের এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হন আরও দুইজন। মঙ্গলবার (১ আগস্ট) রাত ৯টার দিকে  আখের মাহমুদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বর্মন এ তথ্য জানান।

নিহত আলমাস শ্রীবরদী উপজেলার চিথলিয়া গ্রামের আফছর উদ্দিনের  ছেলে।

এসআই জীবন চন্দ্র বর্মন জানান, ‘রাত ৯টার দিকে জেলা সদরের আখের মাহমুদের বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুইজন যাত্রী নিয়ে শ্রীবরদীর ইন্দিলপুর যাচ্ছিল। এসময় পেছন দিক থেকে একটি ট্রাক ওই অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে আহতদের জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আলমাসের মৃত্যু হয়। অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।’

/এনআই/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম