কুমিল্লায় প্রতিবেশীর সঙ্গে বিরোধে বাবা নিহত, দুই সন্তান গুরুতর আহত

কুমিল্লা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ২২:৪৪আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২২:৫০


কুমিল্লা
কুমিল্লার বাঙ্গরায় গাছের ডাল কাটা নিয়ে বিরোধের জের ধরে এক কৃষক প্রতিপক্ষের হাতে নিহত হয়েছে। নিহতের নাম কালন মিয়া (৪৮) । তার বাড়ি মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা থানাধীন মোখলেসপুর গ্রামে। তিনি ওই এলাকার আ. রশিদ মিয়ার পুত্র। এসময় কালন মিয়ার দুই ছেলে-মেয়েকেও পিটিয়ে আহত করেছে অভিযুক্ত প্রতিবেশী রৌফ মিয়া ও তার পরিবার।
স্থানীয়রা জানান,  বুধবার বিকেলে কালন মিয়ার ঘরের চালার ওপর পড়ে থাকা গাছের ডাল কাটতে গেলে প্রতিবেশী আব্দুর রৌফ মিয়ার ছেলে নূরে আলম (১৬), মেয়ে কল্পনা (১৮), সান্ত্বনা (১৭) ও স্ত্রী পারভীন (৪০) এসে তাকে বাধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে নূরে আলমের মারধরে মারাত্মক আহত হন কালন মিয়া। তার মেয়ে নাজমা আক্তার(১৮) ও ছেলে মহসীনকেও (১৬) তারা মারধর করে। এসময় নাজমার ডান পা ভেঙে যায়।
স্থানীয়রা তাদের দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত
চিকিৎসক কালন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত নাজমা ও তার ভাই মহসীন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।  
নিহত কালন মিয়ার চাচাতো ভাই মিজান ও জামাল জানান, কালন মিয়া মোখলেসপুর মধ্যপাড়া এলাকায় আগে থাকতেন। সে এলাকা ছেড়ে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিমের বাড়ির পাশে বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। এরই মধ্যে প্রতিবেশী আব্দুর রৌফের পরিবারের সঙ্গে তার নানা কারণে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাস্থল বাঙ্গরা থানাধীন মোখলেসপুর গ্রামের হওয়ায় লাশটি বাঙ্গরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান