রংপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা, প্রত্যাখ্যান করেছে শীর্ষ রাজনৈতিক দলগুলো

রংপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ০৪:০০আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ০৪:৩১

বাজেট ঘোষণা করছেন রংপুর সিটি মেয়র ঝন্টু ২০১৭-১৮ অর্থবছরের জন্য ১ হাজার ১২ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৪০৮ কোট টাকার বাজেট ঘোষণা করেছে রংপুর সিটি করপোরেশন। বুধবার (২ আগস্ট) দুপুরে নগর ভবনে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। তবে শীর্ষ তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই বাজেট প্রত্যাখ্যান করেছে। আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে মেয়র ঝন্টু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এই বাজেট ঘোষণা করেছেন বলে অভিযোগ করছেন তারা।
সিটি করপোরেশনের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৯০ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৬৪ টাকা। এর বড় অংশ আসবে গৃহ ও ভূমি কর, হাটবাজার, জলমহাল, বাস ও ট্রাক স্ট্যান্ডের ইজারা, স্থাবর সম্পত্তি বিনিময় এবং অটোরিকশা লাইসেন্স খাত থেকে। আর উন্নয়ন সহায়ক খাতে সরকারের দেওয়া উন্নয়ন সহায়তা, ডিপিপি-জিওবি, এমজিএসপি, সিজিপি জলাবুয় প্রকল্প ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ৯২১ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ৩৪৪ টাকা। পক্ষান্তরে ব্যয় ধরা হয়েছে রাজস্বে ৯০ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার টাকা ও উন্নয়ন সহায়ক খাতে ৯২১ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ৩৪৪ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৪৭ লাখ ৫৯ হাজার ৬৪ টাকা।
বাজেটকে মেয়র ঝন্টুর সিটি করপোরেশন নির্বাচনের বৈতরণী পার হওয়ার অপকৌশল বলে আখ্যায়িত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি বলছে, বর্তমান পরিষদের মেয়াদ আছে মাত্র আড়াই মাস। এই অল্প সময়ে এত বিশাল বাজেট কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, ‘মেয়র ঝন্টু এক হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে নগরবাসীর বাহবা নেওয়ার চেষ্টা করছেন। এটা লোকদেখানো বাজেট। এ বাজেট উন্নয়নে কোনও কাজে আসবে না।’ কেবল চমক দেখানোর জন্যই এই বাজেট ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ঘোষিত বাজেটকে তামাশা হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘অর্থমন্ত্রী যেভাবে বিপুল পরিমাণ অর্থের বাজেট ঘোষণা করে জনগনকে ধোঁকা দিয়েছেন, রংপুর সিটি মেয়রও একই কাজ করেছেন।’ ক্ষমতার পাঁচ বছর মেয়াদে আওয়ামী লীগের মেয়র রংপুর সিটি করপোরেশনের উল্লেখযোগ্য কোনও উন্নয়ন করেননি বলেও দাবি করেন তিনি।
রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘মেয়র ঝন্টুর ঘোষণা করা বাজেট জনগণের সঙ্গে প্রতারণা করার বাজেট। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নগরবাসীকে ধোঁকা দিতেই তিনি এই বিপুল অর্থের বাজেট ঘোষণা করেছেন।’

আরও পড়ুন-

৫৭ ধারায় মামলা নেওয়ায় ডুমুরিয়ার ওসি প্রত্যাহার

ট্রাকচালককে ঝলসে দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম