চাটখিলে শিক্ষামন্ত্রীর সঙ্গে কলেজের জবাবদিহিতামূলক ভিডিও কনফারেন্স

নোয়াখালী প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ০৪:১৭আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ০৪:৪২

ভিডিও কনফারেন্সিয়ের মাধ্যমে আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক গণশুনানি (ছবি- সংগৃহীত) নোয়াখালীর চাটখিল উপজেলার আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শিক্ষা প্রতিষ্ঠান ও ডিআইএ’র পরিদর্শন বিষয়ক ভিডিও কনফারেন্সিংয়েরর মাধ্যমে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার (২ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয় এই গণশুনানি। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।
ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শক ও নিরীক্ষা অধিদফতরের শিক্ষা পরিদর্শক মো. গোলাম ফিরোজ, সহকারী শিক্ষা পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল হারুন, কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীরসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য ইব্রাহীম বলেন, ‘এই কলেজের ভবনগুলো ট্রাস্টের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞান ভবন ও আইসিটি ভবন নির্মাণের জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি। বিজ্ঞান ও আইসিটি ভবন নির্মিত হলে স্থানীয় শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে উপকৃত হবে।’ এই কলেজ গত তিন বছরে এইচএসসি পরীক্ষায় উপজেলা ও জেলায় প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন-

ট্রাকচালককে ঝলসে দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

রংপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা, প্রত্যাখ্যান করেছে শীর্ষ রাজনৈতিক দলগুলো

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী