শেরপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

শেরপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ১৭:৪৬আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৭:৫৩

আদালত

শেরপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের মামলায় তৈয়ব আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম কিবরিয়া বুলু বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত তৈয়ব আলী নালিতাবাড়ী উপজেলার বনকূড়া গ্রামের ইমান আলীর ছেলে।
পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, তৈয়ব আলীকে যাবজ্জীবন ছাড়াও ভিকটিমের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১ জুন নালিতাবাড়ী উপজেলার বনকূড়া গ্রামের দিনমজুর মামুদ আলীর ৯ বছর বয়সী প্রতিবন্ধী শিশু বাড়ির আঙ্গিনায় গরুকে পানি খাওয়াচ্ছিল। এসময় তৈয়ব আলী আম দেওয়ার কথা বলে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ৩ জুন মেয়েটির বাবা মামুদ আলী নালিতাবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
সূত্র আরও জানায়, ১৩ জুলাই আসামিকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৭ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম