মানিকগঞ্জের সাবেক এমপি মুন্নুর দাফন সম্পন্ন

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ১৯:৪৭আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৯:৪৭

মানিকগঞ্জের গিলন্ড গ্রামে হারুনার রশিদ খান মুন্নুর শেষ জানাজা। ছবি-প্রতিনিধি

মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য ও মুন্নু গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নুর (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধায় মানিকগঞ্জের গিলন্ড গ্রামে নিজের নামে করা মুন্নু সিটির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মঙ্গলবার (১ আগস্ট) ভোর সাড়ে ৫টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান তিনি।

সমাহিত করার আগে আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, ধামরাইয়ের মুন্নু সিরামিক কারাখানা, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সৈয়দ কালুশাহ কলেজ মাঠ, মানিকগঞ্জর দেবেন্দ্র কলেজ মাঠ, হরিরামপুর উপজেলার পাটগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

হারুনার রশিদ খান মুন্নু ১৯৯১ ও ১৯৯৬ সালে মানিকগঞ্জ-১ আসন থেকে এবং ২০০১ সালে মানিকগঞ্জ-২ ও ৩ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তাকে দপ্তরবিহীন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্বেপ্রাপ্ত ছিলেন।

এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম