হিলিতে উদ্ধারকৃত সেই অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন

হিলি প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ২১:০৭আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২৩:৪০

দশ দিন আগে হিলি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা অজ্ঞাত ব্যক্তি। ছবি-প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে সংজ্ঞাহীন ও মুমূর্ষ অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয়ের (৫০) সেই ব্যক্তি বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে মারা গেছেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সবুর এ তথ্য জানান। 

তিনি বলেন, লোকটির মৃত্যুর সংবাদ পেয়ে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ নিয়ে ময়না তদন্তের জন্য দিনাজপুরের আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে ওই ব্যক্তির কোনও স্বজন না পাওয়া গেলে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মো.আহসান আলী সরকার জানান, গত ২৫ জুলাই বিকালে অচেতন ও মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রশাসনের উদ্যোগে অচেতন অবস্থায় হিলির একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করা হয়েছিল তাকে। সেদিন থেকেই আমরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম। তবে তার কোন উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রয়োজন ছিল। কিন্তু তার কোনও অভিভাবক না থাকায় সেটিও সম্ভব হয়নি। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। এরপর থানায় খবর দেওয়া হয়।  

/এএইচ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম