কুমিল্লায় অপহরণের ৩ দিন পর শিশু উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ১৮:৪৬আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৮:৪৬

র‌্যাবের অভিযানে আটক অপহরণকারী চক্র। ছবি-প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর থেকে মঙ্গলবার (১ আগস্ট) অপহরণ হওয়া শিশু নয়নকে (৫) শুক্রবার (৪ আগস্ট) দুপুরে নারায়নগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণ চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। র‌্যাব-১১ এর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের অধিনায়ক মেজর কায়জার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- মো. বোরহান উদ্দিন, মো. সোহেল আহমেদ ও শরীফা আক্তার।

র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লা জানান, অপহরণকারী এ চক্রটি এর আগে কুমিল্লা, নরসিংদী ও কিশোরগঞ্জসহ ঢাকার আশেপাশের এলাকায় কয়েকটি অপহরণের ঘটনা ঘটিয়েছে। এ চক্রের অন্য সদস্যদের আটক করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত তিন জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শুক্রবার দুপুরে র‌্যাব-১১ এর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে সাংবাদিকদেরকে র‌্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। 

র‌্যাব জানায়, গত মঙ্গলবার মুরাদনগর উপজেলার উত্তরকান্দি থেকে শিশু নয়নকে (৫) অপহরণ করা হয়। নয়ন উত্তরকান্দি গ্রামের হেলাল মিয়ার ছেলে। অপহরণের পর শিশুটির পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরনকারীরা। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যা ও লাশ গুম করার হুমকি দেয় তারা। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব-১১। এসময় অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম