বগুড়ায় ধর্ষণ ও মাথা ন্যাড়া: ফের রিমান্ডে তুফান ও রুমকি

বগুড়া প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ১৯:০৫আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৯:১৫

তুফান সরকার ও মর্জিয়া হাসান রুমকি (ছবি-প্রতিনিধি)

বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও মা-মেয়ের মাথা ন্যাড়া করার ঘটনায় মূল দুই আসামি তুফান সরকার ও পৌর কাউন্সিলর মর্জিয়া হাসান রুমকিকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।  শুক্রবার (৪ আগস্ট) বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব এ আদেশ দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- অপারেশন) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় (ধর্ষণ) তুফান, রুমকি ও মুন্নাকে আদালতে হাজির করা হয়। মুন্না আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত তুফান ও রুমকির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এ নিয়ে তুফানকে তৃতীয় দফা ও রুমকিকে দ্বিতীয় বার রিমান্ডে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘তুফান ও রুমকি পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলাম। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর মুন্নাকে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘৩ আগস্ট (বৃহস্পতিবার) আদালত তুফানের স্ত্রী আশা খাতুন ও তুফানের শাশুড়ি রুমি খাতুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। কিন্তু তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলগেটে যাওয়া সম্ভব হয়নি।’

প্রসঙ্গত, ১৭ জুলাই কলেজে ভর্তির বিষয়ে সাহায্যের নাম করে বগুড়া শ্রমিক লীগের আহ্বায়ক (বহিষ্কৃত) তুফান ভিকটিমকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে সে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রুমকির সহযোগিতায় ভিকটিমটিকেই এ ঘটনার জন্য দায়ী করে এবং বিচারের নামে ভিকটিম ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেয়। এরপর তুফান মা ও মেয়েকে এসিড মারার হুমকিও দেয়। পরে ভিকটিম ও তার মায়ের চুল কেটে দিলে তারা থানায় মামলা করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম