আশুলিয়ায় আ.লীগ-বিএনপি গোলাগুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ২৫

সাভার প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ০০:০০আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ০০:০৭

আশুলিয়া

সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দুই জন গুলিবিদ্ধ হন এবং আরও ২৩ জন আহত হন। শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় বেলমা এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সংঘর্ষ ও গোলাগুলির সময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের পক্ষের লোকজন বিএনপি কর্মী ইনসানকে গুলি ও তার দুই পায়ের রগ কেটে দেন।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কামাল হোসেনের সঙ্গে সাভার উপজেলার বিএনপি কর্মী ইনসান ও তারেকের বিরোধ চলে আসছে। এর জেরে শুক্রবার সন্ধ্যার দিকে আশুলিয়ার বেলমার নিট প্লাস কারখানার সামনে তারেক ও ইনসানের সঙ্গে কামালের পক্ষের লোকজনের বাকবিতণ্ডা হয়। এসময় কামালের পক্ষের লোকজন তারেক ও ইনসানের ওপর হামলা চালায়। এসময় তারেক-ইনসানের পক্ষের লোকজনও পাল্টা হামলা চালায়। তুমুল সংঘর্ষের এক পর্যায়ে দুইপক্ষই গোলাগোলি শুরু হয়। এসময় কামালের পক্ষের লোকজন ইনসানের বাম হাতে গুলি করে এবং তার দুই পায়ের রগ কেটে দেয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ওসি আব্দুল আওয়াল বলেন, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি। ইনসানের দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম