দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি সিদ্ধিরগঞ্জবাসীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ০৬:১৬আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ০৬:১৬

মানববন্ধন ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতর জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি জানিয়ছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জবাসী। শুক্রবার বেলা ১১টার দিকে শিমরাইলে ডিএনডি পাম্প হাউজের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান এলাকাবাসী। ‘দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা কর, জলাবদ্ধতার কবল থেকে ডিএনডিবাসীকে রক্ষা কর’শীর্ষক ওই মানববন্ধনের আয়োজন করে  ‘সচেতন নাগরিক সমাজ’।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, এম এ মাসুদ বাদল, হাজী জামাল উদ্দিন ও মোস্তাক আহামেদ মাস্তান প্রমুখ। 

মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী বলেন, ‘প্রতি বছর ডিএনডির বাঁধের ভেতর বসবাসকারী প্রায় ২০ লাখ মানুষকে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয়। ডিএনডি এলাকায় ঢাকা সিটি করপোরেশন (দক্ষিণ), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অংশ, একাধিক ইউনিয়ন পরিষদ রয়েছে। এখানে রয়েছে রফতানিমুখী গার্মেন্টসসহ বহু শিল্প প্রতিষ্ঠান, স্কুল, কলেজ। বাধের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ৩/৪ ফুট পর্যন্ত জলাবদ্ধতা থাকায় কারখানায় উৎপাদন ব্যহত হচ্ছে, ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে, রাস্তা-ঘাট ডুবে থাকায় জনসাধারণের চলাচলে মারাত্মক সংকট হচ্ছে।

তিনি আরও বলেন, ইরি ধান চাষের জন্য ৮ হাজার ৩৪০ হেক্টর জমি নিয়ে স্বাধীনতার পূর্বে ডিএনডি বাঁধ তৈরি করা হয়। ৩২দশমিক ৮ কিলোমিটার বাঁধের অভ্যন্তরে ৫৬ বর্গকিলোমিটার এলাকা বর্তমানে ২০ লাখ মানুষ বাস করে। ফলে শিল্প এলাকায় পরিণত হয়েছে এটি। যখন সেচ প্রকল্প ছিল পানি প্রবাহের জন্য কংস নদ, নলখালী খালের মত ৯টি জলাশয় এবং আরও ৯টি শাখা খাল ছিল। এছাড়াও ছিল আরও ২১০টি আউটলেট, ১০টি নিষ্কাশন খাল। ছোট-বড় ১৮৬ কিলোমিটার খাল এঁকেবেঁকে অবস্থান করত। প্রশাসনের নজরদারী না থাকায় খাল দখল-ভরাট করে স্থাপনা নির্মিত হওয়ায় পানি প্রবাহের মাধ্যমগুলো বিলুপ্ত হয়েছে। ফলে অল্প বৃষ্টিতে হাঁটু পানিতে ডুবে যায় ঘর-বাড়ি, রাস্তা-ঘাট । বেশি বৃষ্টিতে তৈরি হয় কৃত্রিম বন্যা।’

তিনি আরও বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য শিমরাইলে ৫১ বছর আগে স্থাপিত পাম্পগুলো পুরনো হয়ে গেছে। সেগুলো আগের মতো পানি নিস্কাশন করতে পারছে না। ২০১৬ সালে ডিএনডি বাঁধ এলাকার উন্নয়ন ও জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধানে একনেকের বৈঠকে ৫৫৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। কিন্তু তা বাস্তবায়নের কাজ এখনও শুরুই হয়নি। তাই দ্রুত অতিরিক্ত পাম্প বসিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা এবং প্রকল্পের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম