নেত্রকোনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, দেড়শ’ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ১৪:৩১আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৪:৪১

নেত্রকোনার দুর্গাপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষের পর পুলিশের অভিযান। ছবি-প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরে শুক্রবার (৪ আগস্ট) দুপুরে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আ.লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দেড়শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে। উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়াকে প্রধান আসামি করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।  

ওসি খান হুমায়ুন কবীর জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্য হয়েছে। সংঘর্ষ থামাতে চাইলে পুলিশকে বাধাগ্রস্ত করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়াকে প্রধান আসামি করে এএসআই  রফিক একটি মামলা দায়ের করেন। বিএনপির দেড়শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ আরও জানায়, শুক্রবার স্থানীয় বিএনপির সদস্য সংগ্রহের একটি অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে দুর্গাপুর সার্কেল সিনিয়র এএসপি শাহ শিবলী সাদিক, এসআই রফিকুল ইসলাম ও কবীর হোসেনসহ ৫ পুলিশ সদস্য আহত হন। 

এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম