দীর্ঘ ৭২ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও নাটোর-সিংড়া রুটে বাস, মিনিবাস, ট্রাক, লরি, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হচ্ছে। রবিবার (৬ আগস্ট) সকাল থেকে এ রোডে এসব যান চলবে। উত্তরবঙ্গ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মহাসচিব মঞ্জুর রহমান তিতাস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঞ্জুর রহমান তিতাস বলেন, ‘শনিবার রাত সাড়ে আটটার দিকে উত্তরবঙ্গ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহী কার্যালয়ে এসেছিলেন নাটোর মোটর মালিক সমিতির সভাপতি আফতাবুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক হাসান ইমাম। সে সময় তারা চুক্তিনামায় স্বাক্ষর করেন। এরপর ঘোষণা দেন, রবিবার সকাল থেকে নাটোর-সিংড়া রোডে যান চলাচল করবে।’
চাঁদাবাজি বন্ধের দাবিতে নাটোর বাস-মিনিবিাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক-লরি-কার্ভাডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন এক ঘোষণায় ৩ আগস্ট সকাল থেকে নাটোর-সিংড়া রুটে বাস, মিনিবাস, ট্রাক, লরি, কাভার্ডভ্যান, সিএনজি চালিত অটোরিকশা বন্ধ করে দেয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে দূরপাল্লার যানবাহনকে এ কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
/এমএ/








