বাগেরহাটের বাজারে প্রচুর ইলিশ, তবে দাম বেশি

বাগেরহাট প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ২২:০৫আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ২২:০৯

বাগেরহাটের বাজারে ইলিশ। ছবি- প্রতিনিধি বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় বাগেরহাটের বাজার রূপালী ইলিশে ভরে গেছে। তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশি। বিক্রেতাদের দাবি দাম কমেছে।

বাজার ঘুরে দেখা গেছে  ৬শ’ গ্রাম ওজনের এককেজি ইলিশ ৬শ’ টাকা, ৫শ’ গ্রাম ওজনের ৫শ’ টাকা, ৪শ’ গ্রাম ওজনের ৪শ’ টাকা এবং তার চেয়ে ছোট সাইজের প্রতিকেজি ইলিশ সাড়ে ৩শ’ ও ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে।

বাগেরহাটের বাজারে ইলিশ দেখছেন ক্রেতারা। ছবি- প্রতিনিধি বিক্রেতারা জানান বাগেরহাট শহরের মাছ বাজারসহ অন্যান্য বাজারগুলোতেও রুপালী ইলিশ বিক্রি হচ্ছে। যেসব দোকানে আগে অন্য মাছ বিক্রি হতো সেসব দোকানেও পাওয়া যাচ্ছে ইলিশ।

বাজার করতে আসা গৃহিনী আখিয়া পারভিন বলেন, ‘দাম কম হলে ইলিশের স্বাদ নিতে সুবিধা হতো।’

ইলিশ বিক্রেতা ইমরান হোসেন বলেন, ‘বিক্রি হচ্ছে কম।’

বাগেরহাট উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন,‘সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। জেলে পরিবারগুলোতে আনন্দ বইছে। একইভাবে ফিশিং ট্রলার মালিকরাও খুশি।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম