‘অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি’

ভোলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ২৩:০০আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ২৩:৪৮

ভোলায় এক সুধী সমাবেশে তোফায়েল আহমেদ (ছবি- প্রতিনিধি)

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি ভুল করেছিল। আমার বিশ্বাস, সে ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে তারা অংশ নেবে।’

শনিবার (৫ আগস্ট) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচনের সময় বর্তমান সরকারও থাকবে, সংসদও থাকবে, এর মধ্যেই কমিশন নির্বাচন অনুষ্ঠান করবে।’
সম্প্রতি সুশীল সমাজের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব করেন। এ প্রস্তাবের প্রেক্ষিতে মন্ত্রী একথা বলেন।
তিনি আরও বলেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির ৯০ দিনের মধ্যে যে কোনও দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। সহায়ক সরকার বলে বিশ্বের কোনও দেশের সংবিধানে কিছু নেই।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সাংসদ বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ হাবিবে মিল্লাত মুন্না, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ। প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু কিছুক্ষণের জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
পরে তোফায়েল আহমেদ ও খন্দকার মোশাররফ হোসেন ভোলার লালমোহনের এক পথসভায় এবং বাংলা বাজারের জনসভায় বক্তব্য রাখেন।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক