রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকদের দ্বন্দ্ব তুঙ্গে

রাবি প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ২৩:২৩আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ২৩:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের পাল্টাপাল্টি অভিযোগ থামছেই না। সহকর্মীদের সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করা নিয়ে গত ২৭ জুলাই থেকে বিভাগের শিক্ষকদের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ শুক্রবার (০৪ জুলাই) শিক্ষকদের একটি পক্ষ সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অচলাবস্থার সমাধানের দাবি জানান।

এর আগে গত ২৭ জুলাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুখসানা পারভীনের বিরুদ্ধে তারই ১১ জন সহকর্মী বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। তারা রুখসানা পারভীন বিরুদ্ধে বিভিন্ন সময় শ্রেণিকক্ষে এবং এর বাইরে শিক্ষকদের নামে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ আনেন।

অন্যদিকে, ৩১ জুলাই রুখসানা পারভীনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাল্টা অভিযোগ করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার নামেও শিক্ষকরা মানহানিকর তথ্য ছড়িয়েছেন। আমি প্রশাসনের কাছে প্রতিকার চেয়েছি। তদন্ত কমিটিও দাবি করেছি। তদন্ত কমিটি হলেই আসল সত্য বেরিয়ে আসবে।’ এছাড়া তিনি ওই অভিযোগপত্রে বিভাগের অধ্যাপক রুহুল আমিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও আনেন। অভিযোগপত্রে উল্লেখ করেন, ‘গত ২৬ এপ্রিল আমি আমার পিএইচডি সুপারভাইজার অধ্যাপক ড. রুহুল আমিন স্যারের সঙ্গে গবেষণার কাজ না করার সিদ্ধান্ত নেই। কারণ, তিনি আমাকে যৌন হয়রানি করেন, যা আমার সহ্যের বাইরে চলে যায়। সুপারভাইজার বাদ দেওয়ায় তিনি অন্যদের সঙ্গে জোট বেঁধে আমাকে নানাভাবে হয়রানি ও মানসিক নির্যাতন করছেন।’

এ সংকট সমাধানে ৩১ জুলাই বিভাগীয় সভাপতি বিভাগে সভা ডাকলেও পরে তা অনুষ্ঠিত হয়নি। এতে ক্ষোভ জানিয়ে ওই ১১ শিক্ষক বিভাগীয় সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি দেন। এতে একাডেমিক সভায় সভাপতির একক সিদ্ধান্ত অন্যদের ওপর চাপিয়ে দেওয়া, বিভাগের গুরুত্বপূর্ণ বিষয় বাইরে ফাঁস করে ভাবমূর্তি ক্ষুণ্ন করা, শিক্ষকদের সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার ও অশোভন আচরণসহ বিভিন্ন অভিযোগ তোলা হয়।     

এরপর শুক্রবার ওই ১১জন শিক্ষক সংবাদ সম্মেলন করেন। এতে তারা বিভাগের সভাপতি নাসিমা জামান ও শিক্ষক রুখসানা পারভীনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তারা অভিযোগ করেন, ‘রুখসানা পারভীন বিভাগে নিয়োগ পাওয়ার পর থেকেই বিধিবহির্ভূত, নোংরা, অশোভন, অশালীন, অমার্জিত এবং নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এর অন্যতম প্রমাণ হচ্ছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর তার এ ধরনের কর্মকাণ্ডের কারণে ওই হলের প্রাধ্যক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন।’

অধ্যাপক রুহুল আমিনের বিররুদ্ধে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘রুখসানা পারভীন গবেষণার নিয়ম-কানুন পালন না করেই এবং তত্ত্বাবধায়ক ড. রুহুল আমিনের সঙ্গে গবেষণা সংক্রান্ত কোনও আলাপ-আলোচনা কিংবা পরামর্শ না করেই হঠাৎ একদিন সম্পূর্ণ থিসিসের খসড়া করে নিয়ে তত্ত্বাবধায়কের কাছে হাজির হন এবং তাৎক্ষণিকভাবে থিসিসটিতে সম্মতি দিতে চাপ সৃষ্টি করেন। ড. রুহুল আমিন থিসিস না দেখে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে রুখসানা পারভীন তার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ ও অপপ্রচার চালাতে থাকেন। একপর্যায়ে তিনি ড. রুহুল আমিনকে বিভিন্ন মাধ্যমে যৌন হয়রানির অভিযোগের হুমকি দেন। কিন্তু এতেও ড. রুহুল আমিন তার অবস্থান থেকে সরে যাননি।’

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম