জনগণের স্বস্তির জন্য আমি ও মেয়র একসঙ্গে কাজ করছি: সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ০১:০২আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ০১:০৬

মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিম ওসমান জনগণের স্বস্তির জন্য ও আশা বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী । যত বাধাই আসুক তারা একসঙ্গে কাজ করে যাবেন। এ কথা বলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

শনিবার সকাল এগারোটায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল প্রাঙ্গণে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন ও সেমিনারে এসব কথা বলেন তিনি।

বন্দর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সেলিম ওসমান বলেন,‘আমি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী একসঙ্গে কাজ করছি শুধু নির্বাচন করার জন্য নয়, জনগণের স্বস্তির জন্য। জনগণের আশা  বাস্তবায়নের জন্য। যত বাধাই আসুক আমরা কাজ করবোই।’

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্বাস উদ্দিন, নারায়ণগঞ্জ জাতীয় পার্টির জেলা আহ্বায়ক আকুল জাহের, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধান প্রমুখ।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। শেষ হবে ১২ আগস্ট। মেলায় মোট ২৯টি  স্টল রয়েছে।

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম