তুফান-মতিনের বিরুদ্ধে দোকান কেড়ে নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ০৬:০৫আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ০৬:০৯
image

তুফান-মতিনের বিরুদ্ধে দোকান কেড়ে নেওয়ার অভিযোগ

 

বগুড়ায় বহিষ্কৃত যুবলীগ নেতা মতিন সরকার ও তার ভাই বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের মাস্তানিতে আজহার আলী নামে এক বৃদ্ধ দোকান হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, অর্থের বিনিময়ে তুফান দোকানটি দখল করে মার্কেটের পাওয়ার অব এটর্নি শাহেন শাহ তালুকদারকে দিয়েছেন। দোকানে ওই ব্যবসায়ীর নগদ টাকাসহ ৩ লাখ টাকার স্টেশনারি সামগ্রী ছিল। তাকে কিছুই ফেরত দেওয়া হয়নি। জোড়পূর্বক সোয়া ২ লাখ টাকা হাতে ধরিয়ে দিয়ে বিদায় করা হয়েছে। এর আগে তার ছেলে তারেক খান আপেলকে অপহরণের হুমকি দেওয়া হয়েছিল। ভয়ে তারা আইনের আশ্রয়ও নিতে পারেননি।

 

তবে এ অভিযোগ অস্বীকার করে শাহেনশাহ বলেন,‘তিনি তুফান বা মতিনকে ভাড়া করেননি। ব্যবসায়ী স্বেচ্ছায় টাকা নিয়ে দোকান ছেড়ে দিয়েছেন।’ 

অভিযোগে জানা গেছে, বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ার মৃত আবদুল ওয়াহেদ খানের ছেলে আজাহার আলী খান আগে জজকোট এলাকায় হোটেল ব্যবসা করতেন। তিনি স্টেশনারির ব্যবসা করার জন্য শহরের থানা মোড় এলাকার তালুকদার মার্কেটে একটি দোকানের পজেশনের উদ্যোগ নেন। মার্কেটের মালিক সালমা খাতুনের পক্ষে ভাই পাওয়ার অব অ্যাটর্নি শাহেনশাহ তালুকদার মার্কেটের নিচতলায় পূর্ব পাশে ৪০.৫ বর্গফুটের ৪ নাম্বার দোকান পজেশনের বিনিময়ে ১ লাখ ৩০ হাজার টাকা নেন। দোকানের নাম দেওয়া হয় ‘খান পেপারস।’ কিন্তু পরে তিনি তালবাহানা শুরু করেন। ভাড়া নিতে চাপ দেন। আজাহার আলী খান বাধ্য হয়ে ১৯৮৭ সালের ১ জানুয়ারি ভাড়ার চুক্তি করেন। ২০০৯ সালের দিকে দোকানটি ফেরত নেওয়ার উদ্যোগ নেন। বাধ্য হয়ে আজাহার আলী আদালতে (রেইন কন্ট্রোল) ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ভাড়া পরিশোধ করেন। সর্বশেষ মাসিক ৬০০ টাকা ভাড়া ছিল। এদিকে গত বছর ২৬ ডিসেম্বর শাহেনশাহর ভাগ্নে মাসুদ দোকানে তালা ঝুলিয়ে দেন। পরদিন আজাহার আলী তালা ভেঙে দেন। তার পরদিন শাহেনশাহ ও তার লোকজন তালা ভেঙে নগদ টাকাসহ তিন লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যান। আজাহার আলী সদর

থানায় গেলে কর্মকর্তারা দু’পক্ষের আইনজীবী নিয়ে বৈঠক করলেও সমাধান করতে পারেননি। পুলিশ তাদের আদালতে যেতে পরামর্শ দেন।

আজাহার আলী খান অভিযোগ জানান, চলতি বছরের ১৫ জানুয়ারি শ্রমিক লীগ নেতা তুফান সরকার ও তার বাহিনীর লোকজন মার্কেটে এসে তার দোকানে তালা দেন। এরপর সেখানে তার সঙ্গে যোগাযোগ করতে নাম ও ফোন নম্বর লেখা একটি কাগজ লাগিয়ে দেন। তুফানকে ফোন দিলে তিনি তার ছেলে তারেক খান আপেলকে তুলে আনার হুমকি দেন। এ ব্যাপারে প্রতিকার পেতে তিনি (আজাহার) শহরের চকসুত্রাপুরে যুবলীগের বহিস্কৃত নেতা মতিন সরকারের কাছে যান। মতিন ফোনে তুফানের সঙ্গে কথা বলেন। 

মতিন আজাহার আলীকে বলেন, তিনি খেলাপী হয়ে গেছেন, ২৮ জানুয়ারি তালুকদার মার্কেটের লোকজনকে নিয়ে যেতে বলেন। সভাপতি মতলু মণ্ডল ও সাধারণ সম্পাদক আদিলকে নিয়ে মতিনের কাছে গেলে তিনি ৪ ফেব্রুয়ারি ২ লাখ টাকা নিয়ে দোকানের দাবি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এছাড়াও দোকানে থাকা টাকা ও মালামাল ফেরত দিতে বলেন। পরে আজাহার আলীকে মাত্র সোয়া দুই লাখ টাকা নিতে বাধ্য করা হয়। আর শাহেনশাহ দোকানে থাকা মালামাল ও টাকা দেননি। পরবর্তীতে শাহেনশাহ ওই দোকানের পজেশন মিজান নামে এক ব্যক্তির কাছে ১২ লাখ টাকায় বিক্রি করেন।

আজাহার আলী অভিযোগ করেন, মতিন সরকার ও তুফান সরকারের মস্তানিতে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য হয়েছেন। দোকানে থাকা নগদ টাকাসহ তিন লাখ টাকার মালামাল ছিল। যা তিনি ফেরত পাননি। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটের অন্য ব্যবসায়ীরা জানান, শাহেনশাহ তুফান ও মতিন বাহিনীকে অর্থের বিনিময়ে ভাড়া করেন। আর তাদের মাধ্যমে বৃদ্ধ আজাহার আলীর কাছে তার আয়ের একমাত্র অবলম্বন দোকানটি কেড়ে নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে শনিবার বিকালে তালুকদার মার্কেটের ওই দোকানের পাওয়ার অব অ্যাটর্নি শাহেনশাহ তালুকদার জানান, তিনি তুফান বা মতিনের মাধ্যমে দোকান কেড়ে নেননি। আজাহার আলী দীর্ঘ ৪১ মাসের ভাড়া না দেওয়ায় তার মালামাল নিয়ে নেওয়া হয়েছে। আর তিনি স্বেচ্ছায় সোয়া ২ লাখ টাকা নিয়ে দোকান ছেড়ে দিয়েছেন।

/এমএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম