ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ১৭:১৭আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৭:২০

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়ীয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশের পাহারা। ছবি- প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়ীয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে। এসময় বেশ কয়েকটি ঘর  ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক আহমেদ, নাজমুল আলম ও যুবরাজ দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়বাড়ীয়া গ্রামের হাসান মিয়ার পক্ষের একটি ছেলেকে অপর পক্ষ বাবুল মিয়ার লোকজন মাদক ব্যবসায়ীর ছেলে বলে শুক্রবার (৪ আগস্ট) দুপুরে গালি দেয়। তখন হাসান মিয়ার পক্ষের লোকজন প্রতিবাদ করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে রবিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে মাথায় আঘাত পাওয়া নাফিজা বেগম (৪০) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

/এনআই/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম