মাদক ও বাল্যবিয়েকে হাজার শিক্ষার্থীর লালকার্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ১৮:০০আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৮:০০

মাদক ও বাল্যবিয়েকে রবিবার (৬ আগস্ট) দুপুরে লাল কার্ড দেখিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রায় এক হাজার শিক্ষার্থী।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড দেখাচ্ছেন শিক্ষার্থীরা। ছবি-প্রতিনিধি

কোটালীপাড়া প্রেসক্লাবের আয়োজনে ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় ‘মাদক ও বাল্য বিয়েকে না বলুন’ শীর্ষক সমাবেশে এ লাল কার্ড দেখানো হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন।

এ সময় বক্তরা বলেন, মাদক ও বাল্য বিবাহ এদেশের জন্য একটি বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদক ও বাল্যবিবাহ বন্ধ করতে শিক্ষার্থীদের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

কোটালীপাড়ায় মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড দেখানো হচ্ছে। ছবি-প্রতিনিধি

কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. প্রেমানন্দ মণ্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির ম্যানেজার অনন্ত চাকমা, কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পাণ্ডে ও সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম