চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো
০৭ আগস্ট ২০১৭, ১৬:৩৭আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৬:৪৩

আদালত

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালক ইকবাল হোসেনকে হত্যার দায়ে স্ত্রী ও শ্যালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ আগস্ট) জেলার মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন। একইসঙ্গে দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলো- সুফিয়া আক্তার (২৫) ও তার ভাই মো. মিজান (৩৭)। বর্তমানে তারা দুইজনই পলাতক রয়েছে।

পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘ইকবাল হোসেনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তার স্ত্রী ও শ্যালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।’

আদালত সূত্র জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মৃত ইউসুফ ভূঁইয়ার ছেলে ইকবাল হোসেন স্ত্রী-সন্তান নিয়ে চট্টগ্রাম নগরীর বন্দর থানার চান্দের পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক কলহের জের ধরে ২০০৮ সালের ৩ নভেম্বর রাতে তার স্ত্রী ও শ্যালক তাকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন সকালে আসামিরা একটি মাইক্রোবাসে করে লাশ চৌদ্দগ্রামে ইকবালের বাড়ির সামনের রাস্তায় ফেলে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সূত্র আরও জানায়, এ ঘটনায় ইকবালের ছোটভাই ইকরাম হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দেয়। এরপর ২০১০ সালের ১০ অক্টোবর আদালত আসমিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম