গৃহকর্মী লাইলী হত্যাকারীদের বিচারের দাবিতে দাসিয়ারছড়াবাসীর বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ১৭:০১আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৭:০৩

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিক্ষুদ্ধ এলাকাবাসী। ছবি- প্রতিনিধি ঢাকার বনশ্রীতে গৃহকর্মী লাইলীর মৃত্যুকে হত্যা দাবি করে বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসী। সোমবার সকালে সাড়ে ১০টার দিকে কর্মসূচির তৃতীয় দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। দুপুর দেড়টায় বিদ্যালয়ের টিফিন পিরিয়ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিক্ষুদ্ধ এলাকাবাসী লাইলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি দাসিয়ারছড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিরহাট বাজার সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে।

কর্মসূচিতে দাশিয়ারছড়া সমন্বয়পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা, দাসিয়ারছড়া বাক শ্রবণ ও অটিস্টিক বিদ্যালয়, দাসিয়ারছড়া বালিকা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মইনুল হক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মিশকাত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছাড়াও দাসিয়ারছড়াবাসী অংশ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাশিয়ারছড়ার মেয়ে লাইলীকে বাড়ির মালিক পরিকল্পিতভাবে  হত্যা করেছে। তার ঘামঝরানো পাওনা টাকা চাওয়াতেই তাকে হত্যা করেছে।  এসময় বক্তারা আরও বলেন, জীবিকার তাগিদে টাকা উপার্জন করতে লাইলী ঢাকার বনশ্রীর ওই বাড়িতে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে লাশ হয়ে বাড়িতে ফিরতে হল। নিহত লাইলীর দুই শিশু সন্তান মরিয়ম ও আতিকুলের ভরণপোষণের দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানান তারা। সেই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা কারাগারে বন্দি থাকা লাইলীর স্বামী নজরুল হককে দ্রুত সময়ে ছাড়িয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও দাসিয়ারছড়ার অধিবাসী গোলাম মোস্তফা, দাসিয়ারছড়া সমন্বয়পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, সহকারী শিক্ষক মোকছেদুল ইসলাম, দাসিয়ারছড়া বহুমুখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবেল ইসলাম, জাকির হোসেন, ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম, শিক্ষার্থী রাজিয়া সুলতানা মিতু, সৌমিক কুমার রায়, দাসিয়াছড়া অধিবাসী মনির উদ্দিন ও নুর আলম।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম