‘স্বাধীন বলেই ষোড়শ সংশোধনী বাতিল করতে পেরেছে বিচার বিভাগ’

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ১৭:৩৯আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৭:৩৯

মাহবুবউল আলম হানিফ সরকার বিচার বিভাগকে কখনও নিয়ন্ত্রণ করেনি মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘শেখ হাসিনার সরকার স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থাশীল। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিতে পেরেছে।’ সোমবার (০৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একামেডিতে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক দুস্থ নারীদের ভাতা প্রদান অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার পর জাতীয় সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে কে কোন মন্তব্য করলো, তাতে কিছু যায় আসে না। এসব মন্তব্য দলীয় বা সরকারের কোনও সিদ্ধান্ত নয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী