শাহজাদপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসকসহ ৩ জনকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ১৮:৪৯আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৮:৫১

সিরাজগঞ্জ কর্মক্ষেত্রে অনুপস্থিত, কর্তব্য ও দায়িত্ব অবহেলার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের দুই চিকিৎসক ও এক কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।  সোমবার (৭ আগস্ট) বিকালে সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. শাহিন হাসান স্বাক্ষরিত এক পত্রে তাদের শোকজ করা হয়। তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই তিন জন হলেন শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা দফতরের মেডিক্যাল অফিসার (ম্যাটারন্যাল অ্যান্ড চাইল্ড হেলথ্ ফ্যামিলি প্লানিং) ডা. মো. আব্দুর রউফ, মেডিক্যাল অফিসার (ম্যাটারন্যাল অ্যান্ড চাইল্ড হেলথ্ ফ্যামিলি প্লানিং) ডা. মো. রাসেল ভুইয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রেবেকা মাহমুদ।

মো. শাহিন হাসান জানান, দীর্ঘদিন থেকেই এদের বিরুদ্ধে কর্মক্ষেত্রে প্রায়ই অনুপস্থিত থাকা, দায়িত্ব অবহেলা ও গাফিলতির অভিযোগ রয়েছে। স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপনসহ শাহজাদপুর উপজেলা প্রশাসন ও রোগীর স্বজনরা বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে রবিবার (৬ আগস্ট) সরেজমিনে শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা দফতর পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময়ও তাদের কর্মক্ষেত্রে উপস্থিত পাওয়া যায়নি। এমনকি বার বার মোবাইল করা হলেও তারা রিসিভ করেননি। শোকজপত্র সোমবার বিকালে স্বাক্ষর করা হয়েছে। সমুচিত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মহাপরিচালক বরাবর পত্র পাঠানো হবে।

কর্মক্ষেত্রে অনুপস্থিত, কর্তব্য ও দায়িত্ব অবহেলার অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা দফতরের মেডিক্যাল অফিসার (ম্যাটারন্যাল অ্যান্ড চাইল্ড হেলথ্ ফ্যামিলি প্লানিং) ডা. মো. আব্দুর রউফকে বগুড়ার শাহজাহান উপজেলায় শাস্তিমূলক বদলি করা হলেও তিনি প্রভাব খাটিয়ে বদলির দু’সপ্তাহ পর শাহজাদপুরে আবারও বদলি হয়ে চলে আসেন। এসেই সে আবারও আগের মতো ফাঁকি দিয়ে বিভিন্ন ক্লিনিকে প্র্যাকটিস করছেন বলেও অভিযোগ রয়েছে শাহজাদপুরে। 

ডা. আব্দুর রউফকে সোমবার বিকালে মুঠোফোনে বার বার রিং করা হলেও তিনি রিসিভ করেননি।  

ডা. মো. রাসেল ভুইয়া বলেন ‘শোকজের বিষয়টি আমি এখনও অবগত নই।’

কর্মক্ষেত্রে ফাঁকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রেবেকা মাহমুদ বলেন, ‘অসুস্থতার কারণে আমি রবিবার অফিসে যেতে পানিনি। পরবর্তীতে স্যারকে মোবাইলে জানিয়েছি। সোমবার আমি নিজেই কর্মক্ষেত্রে গিয়ে আবার ছুটিরও আবদেন দিয়েছি। শোকজের বিষয়টি আমি এখনও জানি না।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম