মাকে মারধর করায় বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের সুমন আকনকে (২৮) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে সুমনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করেছে গৌরনদী থানা পুলিশ।
গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলার হোসনাবাদ গ্রামের তৈয়ব আলী আকনের ছেলে সুমন আকন প্রায়ই তার মাকে মারধর করতো। সোমবার সকালে আবারও সুমন তার মাকে মারধর করে। দুপুরে অভিযোগ পেয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহম্মেদ সুমন আকনকে সোমবার বিকালে এক বছরের কারাদণ্ড দেন। এ্ররপর মঙ্গলবার তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
/এনআই/








