সদস্য সংগ্রহ অনুষ্ঠানের অনুমতি পায়নি কুমিল্লা বিএনপি

কুমিল্লা প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৭, ২২:১০আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ২২:৩৩

কুমিল্লা জেলা বিএনপির সংবাদ সম্মেলন পুলিশের অনুমতি না পাওয়ায় কুমিল্লায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান করতে পারেনি দক্ষিণ জেলা বিএনপি। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে কুমিল্লা বাদুরতলায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন।
সংবাদ সম্মেলনে ইয়াছিন বলেন, ‘সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি মঙ্গলবার কুমিল্লার টাউন হলে অনুষ্ঠান করার জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি চায়। আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় কোতয়ালি থানা পুলিশ আমাদের মৌখিকভাবে অনুষ্ঠানটি আয়োজন না করতে বলে।’ তবে এর জন্য পুলিশ কোনও কারণ জানায়নি বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মাহবুবুর রহমান ভূইয়া, আবদুর রউফ চৌধুরী ফারুকসহ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

ট্রেনের ছাদে ভ্রমণ, ৫০ যাত্রী আটক

ফেসবুকে ডেকে ধর্ষণ: ২ জনের রিমান্ড মঞ্জুর

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম