ফরিদপুরে যৌনপল্লী থেকে ২ কিশোরী, ১ তরুণী উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ০০:২৬আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ০০:২৮

ফরিদপুর

ফরিদপুরের রথখোলা যৌনপল্লী থেকে অপহৃত দুই কিশোরী ও এক তরুণীকে উদ্ধার করেছে র‌্যাব। চাকরি দেওয়ার কথঅ বলে কুমিল্লা থেকে এনে তাদের ওই যৌনপল্লীতে বিক্রি করা হয়। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে র‌্যাব-৮ অভিযান চালিয়ে এই তিন জনকে উদ্ধার করে। এসময় ওই বাড়ির মালিকসহ দু’জনকে আটক করা হয়। র‌্যাব-৮ ফরিদপুরের কোম্পানি কমান্ডার মো. রইছউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রইসউদ্দিন জানান, একটি চক্র চাকরি দেওয়ার কথা বলে ওই দুই কিশোরীসহ তিনজনকে নিয়ে এসে ফরিদপুর যৌনপল্লীর সর্দার লিজা বেগমের কাছে বিক্রি করে দেয়। শুধু তাই নয়, তাদের নির্যাতনও করা হয়।এ অভিযোগে লিজা বেগম ও তার সহযোগী নারায়ণ চক্রবর্তীকে আটক করা হয়েছে।

আটক লিজা বেগম ও নারায়ণ চক্রবর্তীর বিরুদ্ধে উদ্ধার হওয়া এক কিশোরী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেছে।

/টিআর/আপ- এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম