ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করে হামলার শিকার ২ প্রভাষক

বরিশাল প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ০৬:৫২আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ০৭:০০

বরিশাল

বরিশালের মুলাদী সরকারি কলেজে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করে বখাটেদের হামলায় দুই প্রভাষক আহত হয়েছেন। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পরে এদিন বিকালে কলেজ অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত দুই প্রভাষক হলেন- মুলাদী সরকারি কলেজের ইতিহাস বিভাগের আ. আলীম ও বাংলা বিভাগের হাফিজ আহমেদ। এর মধ্যে আ. আলীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।

কলেজ অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বলেন, মুলাদী উপজেলার তেরোচর গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে শাওন ফকির কলেজে এসে ছাত্রীদের উত্ত্যক্ত করলে বাংলা বিভাগের প্রভাষক হাফিজ আহমেদ প্রতিবাদ করেন। এতে হাফিজ আহমেদের সঙ্গে শাওন হাতাহাতি শুরু করে। এতে হাফিজ আহমেদ আহত হন। ওই সময় কলেজের শিক্ষার্থীরা শাওনকে মারধর করে। এর কিছুক্ষণ পর শাওন তার লোকজন নিয়ে এসে হামলা চালায়। এসময় ইতিহাস বিভাগের প্রভাষক আ. আলীম আহত হন। হামলাকারীরা কলেজের শ্রেণিকক্ষের বেঞ্চ ভাঙচুর করে।

ওসি মো. মতিউর রহমান বলেন, ‘শাওন ফকিরসহ ১০ জনের নামে মামলা হয়েছে। বখাটেদের ধরতে পুলিশের একটি টিম মাঠে রয়েছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী