শ্যামনগরে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্থানীয়দের দাবি আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ০৭:০৫আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ০৭:২৫

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে রূপালী মন্ডল নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে উপজেলার মুন্সীগঞ্জ জেলেপাড়া  থেকে লাশ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

রূপালী মন্ডল জেলেপাড়ার বাঘ বিধবা বুলি দাসীর মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে বিয়ের দাবিতে জেলেপাড়ার বিকাশ মন্ডলের ছেলে রাজু মন্ডলের ঘরে গিয়ে ওঠে রূপালী। সকাল ১০টার দিকে তাদের ‘আপত্তিকর অবস্থায়’ আটক করা হয়। এসময় রাজু মন্ডলকে মারধর করা হয়। এর এক পর্যায়ে রাজু পালিয়েও যায়। ঘরের ভেতর রয়ে যায় রূপালী। পূর্ণিমা মন্ডল নামে একজনকে রূপালিকে দেখে রাখার দায়িত্ব দেওয়া হয়। এদিকে, রাজু ও রূপালীকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেন স্থানীয়রা। কিন্তু রাজু লাপাত্তা হয়ে যায়। এর মধ্যে দুপুর ১২টার দিকে রান্না করতে বাড়ি চলে যায় পূর্ণিমা। এই সুযোগে রূপালী ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে দুপুর ২টার দিকে রূপালির জন্য খাবার নিয়ে এসে দরজা খুলে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

ওসি সৈয়দ মান্নান জানান, রূপালীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম