চোখের ভেতর আটটি পাথর

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১৯:০৯আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৯:০৯

  ঠাকুরগাঁওয়ে রোগীর চোখ থেকে বের করা পাথর ও চিকিৎসকরা

ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে এক রোগীর চোখ অপারেশন করে আটটি পাথর বের করেছেন চিকিৎসকরা। বুধবার সকালে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ইসলাম হোসেন সরকার অপারেশন করে এ পাথরগুলো বের করেন।

তাৎক্ষণিক বিষয়টি ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটকে জানানো হলে তারা জানান, চক্ষু বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের দেশে এটি বিরল ঘটনা। একটি চোখ অপারেশন করে আটটি পাথর বের করা সম্ভব হয়েছে।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলা দৌলতপুর গ্রামের পুতুল রানী (২৪) দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্যসেবা হাসপাতালের চক্ষু চিকিৎসক ডা. ইসলাম হোসেন সরকার তার চোখ অপারেশন করানোর পরামর্শ দেন। বুধবার অপারেশন করতে গিয়ে ডাক্তার রোগির চোখে অনেকগুলো পাথর দেখত পান এবং অপারেশন করে পাথরগুলো সরিয়ে ফেলেন।

বুধবার দুপুরে এ বিষয়ে ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে তার আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালের ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল গোফরান, চিকিৎসক ডা. ইসলাম হোসেন সরকার প্রমুখ।

ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে’র চিফ কনসালটেন্ট, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ইসলাম হোসেন সরকার বলেন, ‘প্রথমে চোখের নিচে ফোলা দেখে আমার টিউমার মনে হয়েছি। পরে অপারেশন করতে গিয়ে দেখি ছোট ছোট অনেকগুলো সাদা কিছু। পরে অপাশেন করে দেখি পাথর। বাংলাদেশের কোথাও একটি চোখ থেকে ৮টি পাথর বেড় হওয়ার রেকর্ড নাই।,

/জেবি/

আরও পড়তে পারেন: নবীনগরে জমিতে পড়ে থাকা তেলের ট্যাংকগুলো ফাইটার বিমানের

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম