করতোয়া সেতুর চারটি গার্ডারে ফাটল, ট্রাক চলাচল ব্যাহত

বগুড়া প্রতিনিধি
১১ আগস্ট ২০১৭, ১১:৫০আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১২:৫১

করতোয়া সেতুর নিচে চারটি গার্ডারে ফাটল ধরেছে, ধীরে ধীরে চলছে যানবাহন (ছবি-প্রতিনিধি)

বগুড়ার মহাস্থানগড় মহাসড়কের করতোয়া সেতুর চারটি গার্ডারে ফাটল ধরেছে। বুধবার (আগস্ট) বিকালে এ ফাটল ধরা পড়ার পর লাল পতাকা টানিয়ে দেওয়া হয়। এরপর থেকে উত্তরের নয় জেলার সঙ্গে ভারি পণ্যবাহী ট্রাক চলাচল ব্যাহত হচ্ছে। বগুড়ার সড়ক ও জনপথ  (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুজ্জামান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘সেতুর মাঝে চারটি গার্ডারে ফাটল দেখা দিয়েছে। টের পাবার পর থেকে বাস-কোচ ও হালকা যানগুলোকে একটি একটি করে পার করে দেওয়া হচ্ছে। ভারি পণ্যবাহী ট্রাকগুলোকে মহাস্থান-শিবগঞ্জ সড়ক দিয়ে চলাচল করতে বলা হয়েছে।’

এ ব্যাপারে তিনি আরও বলেন,‘ঢাকা থেকে বিশেষজ্ঞ আসছেন; শুক্রবার সকাল থেকে সংস্কার কাজ শুরু হবে। পরবর্তীতে প্রকল্পের আওতায় সেখানে নতুন করে সেতু নির্মাণ হবে। এখন আপদত ফাটল ধরা গার্ডারের স্থানে বেইলি সেতু বসিয়ে মেরামত করা হবে।’

স্থানীয়রা জানান, মহাস্থান-শিবগঞ্জ সড়ক ঘুরে চলাচল করতে গিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ বেশি ঘুরতে হচ্ছে। এর ফলে পণ্যবাহী ট্রাক চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যবসায়ীরা লোকসানের আশংকা করছেন।

জানা যায়, প্রায় ৬০ বছর আগে মহাস্থানে করতোয়া নদীর উপর সরু সেতু নির্মাণ করা হয়।  এ সেতু দিয়েই উত্তরাঞ্চলের জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রাম-এ নয়টি জেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগ করা হয়। প্রতিদিন শত শত যানবাহন ও ভারি পণ্যবাহী ট্রাক চলাচল করে এ সেতু দিয়ে। অতিরিক্ত ভারে এই সরু সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় সেতুটির রেলিং ভেঙে যায়। পরে সেটা কোনভাবে সংস্কার করা হয়েছে।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম