খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপরে

হবিগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০১৭, ২৩:৫৯আপডেট : ১২ আগস্ট ২০১৭, ০০:১৩

হবিগঞ্জ হবিগঞ্জে অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১১ আগস্ট) সকাল থেকে শহরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসায় পানি বাড়তে থাকে। সন্ধ্যার দিকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে শহরের লোকজনের মধ্যে আবারও আতঙ্ক দেখা দেয়।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়ার শুনে নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে যান।
এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার (১১ আগস্ট) রাত ১১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের খোয়াই অংশে পানি কমছে। শনিবার সকালের দিকে পানি কমতে পারে। ইতোমধ্যে জেলা প্রশাসনসহ আমরা খোয়াই নদীর বাধ পরিদর্শন করেছি।’  
স্থানীয়রা জানান, খোয়াই নদীর পানি বেড়ে পাওয়ায় শহরের লোকজনের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।
/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক