জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ০০:৪৩আপডেট : ১২ আগস্ট ২০১৭, ০০:৪৪

বিদ্যুৎস্পৃষ্ট জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুইজন ডেকোরেটর মিস্ত্রী মারা গেছেন। তারা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোমড়াদিঘী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আফজাল হোসেন (২৩) ও আব্দুল আলিমের ছেলে শাকিল আহম্মেদ (২০)। শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটেছে। কালাই থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার রায় এ তথ্য জানান।

তিনি জানান, তেলিহার গ্রামের মোতালেব হোসেন তার বাড়িতে হালকায়ে জিকির অনুষ্ঠানের জন্য গোবিন্দগঞ্জের রাজাবিরাট থেকে ডেকোরেটর ভাড়া করেন। সেই ডেকোরেটরে বিদ্যুৎ মিস্ত্রী হিসেবে শুক্রবার কাজ করার এক পর্যায়ে আফজাল ও শাকিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাদেরকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালাই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন সরকার জানান, হাসপাতালে পৌঁছার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুজনের মৃত্যু হয়েছে।     

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম