স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ০২:৫৯আপডেট : ১২ আগস্ট ২০১৭, ০৫:১৭

গ্রেফতার দেলওয়ার হোসেন এক স্কুলছাত্রী নিখোঁজের এক মাস পর জানা গেল তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ এলাকার মাওলানা আলিম উদ্দীনের ছেলে দেলওয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করেছে। দেলওয়ার হোসেন পুলিশের কাছে ওই মেয়েটিকে ধর্ষণ, হত্যা ও লাশ নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে বলে কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় মেয়েটির বাবা শুক্রবার (১১ আগস্ট) কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।’

স্কুলছাত্রী নিখোঁজের সাধারণ ডায়েরির সূত্র ধরে মুঠোফোনের কললিস্ট নীরিক্ষা করে বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে পুলিশ দেলওয়ার হোসেনকে গ্রেফতার করেছে বলে ওসি জানান।

ওসি বদরুল হাসান বলেন, ‘ইসলামপুর ইউনিয়নের ওই মেয়েটির সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল দেলওয়ার হোসেন। ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে সে নিখোঁজ ছিল। তার স্বজনরা প্রাথমিকভাবে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি। ২৪ জুলাই একটি মুঠোফোন নম্বরের ওপর সন্দেহ করে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা। ওই মুঠোফোন নম্বরের কল লিস্টের সূত্র ধরে ফোনের মালিক দেলওয়ার হোসেনকে কমলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। থানায় এনে দেলওয়ারকে জিজ্ঞাসাবাদের পর সে জানিয়েছে—মেয়েটিকে বাড়ি থেকে বের করে নিয়ে তার একটি আস্তানায় রেখেছিল। ১৫/২০ দিন আগে তাকে হত্যা করে আবার ধলাই নদীতে ফেলে দিয়েছে।’

স্থানীয়রা জানান, গত ১৫/২০ দিন আগে কমলগঞ্জ পৌরসভার রামপাশা গ্রাম এলাকায় ধলাই নদীতে একটি মেয়ের লাশ ভাসতে দেখেন গ্রামবাসী। কমলগঞ্জ থানাকে অবহিত করলেও নদীতে লাশ খোঁজার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। সেই লাশটি হয়তো ওই মেয়েটিরই ছিল।

/এনআই/

 আরও পড়ুন:

তিন স্তরে দুর্বল হয় ধর্ষণের মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম