ঘরের চালার নিচে চাপা পড়ে নিহত ১

চট্টগ্রাম ব্যুরো
১২ আগস্ট ২০১৭, ০৬:২২আপডেট : ১২ আগস্ট ২০১৭, ০৭:২৮

চট্টগ্রাম চট্টগ্রামে ঝড়ো বাতাসে উপড়ে পড়া ঘরের টিনের চালার নিচে চাপা পড়ে রাসেল দে (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে নগরীর ফিশারিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরও দু’ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহত রাসেল দে পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার রনজিৎ দে’র ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলা উদ্দিন বলেন, ‘দুপুরে ঝড়ো বাতাসে একটি ঘর সড়কে উপড়ে পড়ার ঘটনায় তিন জনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত।’

আহতরা হলেন আব্দুল খালেক (৪০) ও সৈয়দুল আলম (৬০)। তারা তিনজনই পথচারী ছিলেন। সড়কে হেঁটে যাওয়ার সময় ঝড়ো বাতাসে টিনের ঘরটি তাদের গায়ে উপড়ে এসে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ) কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘সকাল সোয়া ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের কাউকে পাইনি।’

তিনি আরও বলেন, ‘বিধ্বস্ত ঘরটি কোথা থেকে এসে এখানে উপড়ে পড়েছে সেটি নিশ্চিত করে জানা যায়নি। ফায়ার সার্ভিসের লোকজন ঘরটি সরিয়ে নিয়েছে।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম