মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেবকে শনিবার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ওই থানায় নতুন ওসি হিসেবে রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমিনুল ইসলাম জানান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদের নির্দেশে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেবকে শনিবার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। তার স্থলে শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
/এনআই/








