শেবাচিম হাসপাতালে বিদ্যুৎ না থাকায় রোগীদের ভোগান্তি

বরিশাল প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ০১:৫৩আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ০১:৫৮

শের ই বাংলা মেডিক্যাল কলেজ বরিশালে শের-ই বাংলা মেডিক্যাল (শেবাচিম) কলেজ হাসপাতলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় রোগীরা দুর্ভোগে পড়েছেন ।
শনিবার বেলা ১২টা থেকে এ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ বিভাগ হাসপাতলের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে ট্রান্সফর্মার বসানোর কাজ করছে। এ কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।  আমাদের নিজস্ব জেনারেটর দিয়ে জরুরি কাজ চালানো গেলেও পুরো হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়। আমরা বিদ্যুৎ বিভাগকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ চালু করতে বলেছি। ’
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের  (বরিশাল বিভাগ-১)নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম বলেছেন, ‘হাসপাতালের সামনে একটি ট্রান্সফরমার বদলানোর কাজ চলছে। একারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে। দ্রুত কাজ করা হচ্ছে, কাজ শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ করা হবে। ’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দাস রনবীর বলেন, ‘বিদ্যুৎ না থাকায় রোগী দেখতে সমস্যা হচ্ছে। মোবাইল ফোনের আলো জ্বালিয়ে কাজ করতে হচ্ছে অনেক সময় ধরে।’

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বেশ কয়েকটি ওয়ার্ডে সরেজমিনে গেলে রোগীরা এ বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন  হালিম নামে এক রোগী বলেন, ‘ শনিবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ নেই। গরমে অসহ্য যন্ত্রনার মধ্যে পড়ে আছি। ’

গাইনি ওয়ার্ডে ভর্তি হতে আসা নাজমা পারভীনের স্বামী ওয়াহিদুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী গুরুত্বর অসুস্থ থাকা সত্ত্বেও লিফট ব্যবহার করে তৃতীয় তলায় উঠতে পারিনি। বিদ্যুৎ না থাকায় বাধ্য হয়ে স্ট্রেচারে করে তৃতীয় তলায় উঠাতে হয়েছে।’

বাকেরগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা ৭০ বছরের বৃদ্ধ আশরাফ আলীর ছেলে মো. কাদের বলেন, ‘জরুরি বিভাগে ডাক্তারকে দেখানোর পর তিনি পঞ্চম তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হতে বলেছেন। বাবার অবস্থা এতই খারাপ যে, তাকে হাঁটিয়ে পাঁচ তলায় ওঠানো সম্ভব নয়। তাই লিফট এর সামনে বসে রয়েছি। ’

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক