বেনাপোল ইমিগ্রেশনে চলতি সপ্তাহে ফিঙ্গারপ্রিন্ট চালু হচ্ছে

বেনাপোল প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ১৭:২৩আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৭:২৯

বেনাপোল ফিঙ্গার প্রিন্ট সিস্টেম ছবি- প্রতিনিধি বেনাপোল ইমিগ্রেশনে বাংলাদেশ-ভারত যাতায়াতকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি চালু হচ্ছে। এক্ষেত্রে পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে কাজ করবে এই ব্যবস্থা। বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ওমর শরিফ ফিঙ্গারপ্রিন্ট ম্যাশিন স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন।
রোববার (১৩ আগস্ট) সকালে বেনাপোল ইমিগ্রেশনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডেক্স অফিসারদের সামনে ফিঙ্গারপ্রিন্ট মেশিন স্থাপন করা হয়েছে। তবে এখনও তা কার্যকর হয়নি।

ফিঙ্গারপ্রিন্ট স্থাপনের ব্যাপারে ওসি ইমিগ্রেশন ওমর শরীফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘চলতি সপ্তাহে ইমিগ্রেশন ভবনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম চালু করা হচ্ছে। যার পাসপোর্ট তাকেই ইমিগ্রেশনের ডেক্স অফিসারের সামনে উপস্থিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ওই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীর যাবতীয় তথ্য কম্পিউটারে দেখা যাবে। ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কোনও পাসপোর্টধারী ভারতে যেতে পারবেন না। এর ফলে স্বচ্ছতার সঙ্গে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হবে।’

বেনাপোল ফিঙ্গার প্রিন্ট ছবি ওমর শরীফ জানান, যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়ায় এ পথে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ, চিকিৎসা, বেড়ানো ও কূটনৈতিক কাজে দেশ-বিদেশি মানুষের যাতায়াত বেশি হয়। আগামী দিনে যাত্রীসেবা বাড়াতে আরও আধুনিক পদ্ধতি চালু করা হবে বলে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম