রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টরের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দফতরের প্রশাসক পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যাপক মশিহুর রহমান। রবিবার সকাল ১১টায় রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীর কাছে তিনি পদত্যাগপত্র দিয়েছেন।
অধ্যাপক মশিহুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। বাকিটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে।’
গত ৭ মে উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহান নিয়োগ পাওয়ার পরদিন ৮ মে পদত্যাগপত্র দেন রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক। এরপর ১৪ জুন দুর্নীতির অভিযোগে গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদীকে অপসারণ করা হয়। পরে ৩ আগস্ট পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আসাবুল হক পদত্যাগ করেন। সর্বশেষ ৬ আগস্ট পদত্যাগ করেন প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান।
/এনআই/








