বগুড়ার ৩০ হাজার মানুষ পানিবন্দি

বগুড়া প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ২৩:২১আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২৩:২৮

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় ঘরবাড়ি ঢুবে গেছে কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার নয়টি ইউনিয়নে ৩০ হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেকে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। রবিবার (১৩ আগস্ট) সকালে কালিতলা হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় যমুনা নদীতে পানি ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে সকালে পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় ঢুবে আছে শিক্ষা প্রতিষ্ঠান সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম জানান, বন্যার পানি সারিয়াকান্দি সদর, কুতুবপুর, কামালপুর, চন্দনবাইশা, কর্ণিবাড়ি, চালুয়াবাড়ি, বোহাইল, কাজলা ও হাটশেরপুর ইউনিয়নে প্রবেশ করায় নয় হাজার ১৩০ পরিবারের ৩০ হাজার ১৬০ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।  বন্যা দুর্গতদের কেউ কেউ বাড়িঘর ফেলে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। রোপা আমনসহ বিভিন্ন ফসলের ৫১০ হেক্টর জমি ডুবে গেছে। এতে তিন হাজার ৭০০ কৃষক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য স্কুলে পানি ঢুকে পড়েছে। তবে রবিবার বিকাল পর্যন্ত কোনও স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় ঢুবে গেছে মাঠের ফসল অন্যদিকে ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে দুই হাজার এবং সোনাতলার তেকানি চুকাইনগর, পাকুল্যা ও মধুপুর ইউনিয়নে প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, কিছু বিদ্যালয়ে বন্যার পানি ঢোকার খবর পাওয়া গেছে।  তবে রবিবার বিকাল পর্যন্ত কোনও বিদ্যালয়ে পাঠদান বন্ধ করা হয়নি।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের