বাইসাইকেল ও সেলাই মেশিন পেলেন ৩৩০ গ্রাম পুলিশ

ফেনী প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ১৮:০২আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৮:৫২

প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহামেদ চৌধুরী নাসিম গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল তুলে দিচ্ছেন ফেনীতে ৩৩০ জন গ্রাম পুলিশকে ব্যক্তিগত তহবিল থেকে বাইসাইকেল, সেলাই মেশিন, মোবাইল ফোন ও টর্চলাইট দিয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। সোমবার দুপুরে ফেনী শহরের মাস্টার পাড়ার লমী হাজারীর পুকুর ঘাটের সামনে গ্রাম পুলিশদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহামেদ চৌধুরী নাসিম।  এ সময় নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়,পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান ও ফেনী পৌর মেয়র হাজী আলা উদ্দিন প্রমুখ  উপস্থিত ছিলেন।

নিজাম হাজারী বাংলা ট্রিবিউনকে জানান,‘গ্রাম পুলিশদের দাবির প্রেক্ষিতে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৩৫ লাখ টাকা ব্যয়ে জেলার ২৯০ জন পুরুষ ও ৪০ জন মহিলা গ্রাম পুলিশের হাতে এসব সামগ্রী তুলে দেন।’

বাইসাইকেল ও সেলাই মেশিন পেয়ে খুশি গ্রাম পুলিশরা তিনি আরও বলেন, ‘সব সময় গ্রাম পুলিশরা অবহেলিত। এই সামগ্রী তাদের কর্মকাণ্ডের গতিশীলতা আনবে, দায়িত্বের প্রতি আরও সচেতন হবে তারা। এছাড়া দূর-দূরান্ত থেকে ইউনিয়ন পরিষদের সঙ্গে যোগাযোগ সহজ হবে ও খরচ কমবে।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম