হাতিয়ায় ইলিশের নৌকায় হামলা, আহত ২২ জেলে

নোয়াখালী প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৭, ১৭:১৫আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৮:৩৭

হাতিয়ার জাহাইজ্জ্যার চরের দক্ষিণে কেলার খাল সংলগ্ন মেঘনায় ইলিশ মাছ ধরার নৌকায় হামলা চালিয়ে জেলেদের আহত করে সন্ত্রাসীরা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাইজ্জ্যার চরের দক্ষিণে কেলার খাল সংলগ্ন মেঘনা নদীতে সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ইলিশ মাছ ধরার নৌকায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ২২ জেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে মালামালসহ নৌকাটি নিয়ে যায় তারা। আহত জেলে ও চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন এ তথ্য জানান।
আহতরা হলেন— আবদুল আজিজ (৪৫), মো. জামাল উদ্দিন মাঝি (৪০), মঙ্গল দাস (৩২), আইয়ুব আলী (২৮), আবদুজ জাহের (৩২), নূর হোসেন (৩০), মোয়াজ্জেম (৩০), দুলু (৩৫), আবুল কাশেম (৩০), নূর নবী (৩৫), আবু তাহের (৩২), আবুল কাশেম (২৮), মাঈন উদ্দিন (৩৬), মো. রুবেল (২৭), আবু তাহের (২৮), মিজান (৩২), শুক্কুর (৩৫), খলিলুর রহমান (৩০), কালা মিয়া (২৮), রহমত উল্যাহ্ (৩২), নুর উদ্দিন (২২) ও রিপন (৩০)। এদের বাড়ি সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটার হাবিবিয়া এলাকায়। আহতদের মধ্যে ১৮ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত জেলেরা জানান, নিজাম উদ্দিন মিয়ার মালিকানাধীন নৌকা নিয়ে তারা প্রতিদিনের মতো কেলার খাল সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। সোমবার সন্ধ্যায় দিকে হঠাৎ আলাউদ্দিনের মালিকাধীন নৌকার মাঝি মাঈন উদ্দিন, রাজা ও জাহেরের নেতৃত্বে তিনটি নৌকা নিয়ে ৩০ থেকে ৩৫ জন অস্ত্রধারী তাদের নৌকায় হামলা চালায়। হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে তাদের নৌকার দিকে তেড়ে আসে। এক পর্যায়ে তারা কুপিয়ে নৌকাটির কিছু অংশ কেটে ফেলে এবং জেলেদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয়। কয়েক জন জেলেকে নদী থেকে তুলে আবার মারধর করা হয়। এতে অনেক জেলের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়। পরে সন্ত্রাসীরা আট  থেকে ১০টি মোবাইল ফোন, জাল, নগদ টাকাসহ ইঞ্জিনচালিত নৌকাটি নিয়ে যায়। পরে খবর পেয়ে নৌকার মালিক নিজাম উদ্দিন মিয়া লোকজন নিয়ে আহত ২২ জেলেকে  উদ্ধার করেন। এর মধ্যে চার জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোমবার রাতে ১৮ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিজাম উদ্দিন মিয়া অভিযোগ করেন, এক যুগেরও বেশি সময় তিনি মেঘনা নদীতে মাছ ধরছেন। সম্প্রতি সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট এলাকার আলাউদ্দিনের সন্ত্রাসীরা জেলেদের নৌকায় হামলা করে নৌকা ও জাল নিয়ে যাচ্ছে, তেমনি চাঁদাবাজিও করছে। একাধিকবার তারা জেলেদের মারধর ও নৌকায় ডাকাতি করিয়েছেন আলা উদ্দিন। ঘটনাটি তিনি সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ওসিকে অবহিত করেছেন এবং এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানান।

চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান নদীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তিনি অবগত হয়েছেন। কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও উল্লেখ করেন তিনি।

 /এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি