ঠাকুরগাঁওয়ে বন্যা পরিস্থিতির উন্নতি

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৭, ১৭:৫৫আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৭:৫৯

ঠাকুরগাঁও টাঙ্গন নদী থেকে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা নদ-নদীর পানি কমে যাওয়ায় ঠাকুরগাঁওয়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্গত মানুষরা ত্রাণ ও খাদ্য সরবরাহ পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এদিকে তিন দিন আগে নিখোঁজ হওয়া রিয়াদ (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়। টাঙ্গন নদীতে ভেসে ওঠার পর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে। এছাড়া এখনও তিন শিশু নিখোঁজ রয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ‘নদীর পানি কমতে শুরু করেছে। পর্যাপ্ত ত্রাণ সহায়তা আছে। আরও চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে।’

স্থানীয়রা জানান, আশ্রয় কেন্দ্র থেকে কেউ কেউ বাড়ি ফিরলেও নিচু এলাকা থেকে পানি এখনও না সরে যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলোতে ১০ হাজারেরও বেশি মানুষ অবস্থান করছে। এছাড়াও বিশুদ্ধ পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে তারা।

তারা জানান, এখন পর্যন্ত পঞ্চগড়-ঠাকুরগাঁও ও দিনাজপুরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল লাইনের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহের কারণে পঞ্চগড়-ঠাকুরগাঁও রেল-লাইনের নয়নিবুরুজ স্টেশন থেকে কিসমত স্টেশন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রেলপথের বিভিন্ন জায়গায় স্লিপারের মাঝের পাথর ও মাটি সরে গেছে।

এদিকে ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় এখনও পানির নিচে ৫ হাজার হেক্টর আবাদী জমি নিমজ্জিত রয়েছে।

/এনআই/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম