বরিশালে ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় ৩ জন আটক

বরিশাল প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ০১:০৮আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ০১:০৮

আটক

বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডে ট্রফিক পুলিশের সহকারী সার্জেন্ট আব্দুল মতিনকে মারধর করার ঘটনায় মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে তিন জনকে আটক করেছে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশের সহকারী কমিশনার মো. ফরহাদ সরদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে একটি মামলা মামলা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কোতোয়ালী থানা পুলিশের সহকারী কমিশনার বলেন, ‘মঙ্গলবার রাতে ট্রাফিক পুলিশের সহকারী সার্জেন্ট মতিনকে মারধর করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করেছে। আটককৃতরা নিজেদের ছাত্রলীগ কর্মী হিসাবে দাবি করলেও এখন পর্যন্ত এ দাবির কোনও সত্যতা মেলেনি।’

আটককৃতরা হল: নগরীর কাটপট্রি এলাকার খলিলুর রহমানের ছেলে এবং সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মারফিনুল ইসলাম মারুফ, জানকি সিংহ রোডের রফিকুল ইসলামের ছেলে ও অমৃতলাল দে মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র রেদোয়ানুল ইসলাম রিফাত এবং আমজাদ হোসেনের ছেলে আমির হোসেন খান।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ‘তারা সমর্থক হতে পারেন, কিন্তু তালিকাভুক্ত কর্মী বা কমিটির লোক নন। ’

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল বলেন, নগরীর  ট্রাফিক পুলিশের সহকারী সার্জেন্ট (হাবিলদার) আব্দুল মতিন হোন্ডা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় পেরিয়ে বান্দ রোডে উঠছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা তিন জনকে বহনকরা এক হোন্ডার ধাক্কায় আবদুল মতিন পড়ে আহত হন। ট্রাফিক পুলিশের পরিচয় দেয়ার পরেও হোন্ডায় থাকা তিন ব্যক্তি এ দুর্ঘটনার জন্যে মতিনকে দায়ি করে ও তাকে মারধর করে।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম